Newspapers
- Prothom-alo
- Ittefaq
- jugantor
- Amardesh
- Vorerkagoj
- Nayadiganta
- Amader Shomoy
- janakantha
- JaiJaidin
- Inqilab
- Shomokal
- Manob Zamin
- Destiny
- Sangbad
- Daily Dinkal
- Kaler Kantho
- Daily Janata
- Daily Sangram
- Daily Purbanchal
- Daily Azadi
- Anando Bazar
- bd-pratidin
- bartamanpatrika
- uttarbangasambad
- erangpurchitra
- amaderbarisal
Bangla Shaptahik
Resources
Community Portals
Political Party
Video Corner
| আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। প্রাকৃতিক সাঝে সাঝানো আমার বাংলাদেশ। |
Notice Board
| কুমিল্লা সিটির প্রথম মেয়র মনিরুল |
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়ার বিষয়ে যাঁর আপত্তি ও ভীতি ছিল সবচেয়ে বেশি, সেই মনিরুল হকই গতকাল পুরোপুরি ডিজিটাল এক নির্বাচনে নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। |
| More Details>> |
| বাংলাদেশ কমিউনিটি জাপান কর্তৃক আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন |
৮ই জানুয়ারী, ২০১২ রোজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত টোকিওর কিতা ওয়ার্ডস্ত আকাবানে ষ্টেশন সংলগ্ন বিভিও হলে বাংলাদেশ আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সংগঠক আবদুর রাজ্জাক এর আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভা আয়োজন করে টোকিওর দলমত নির্বিশেষ বাংলাদেশী কমিউনিটির ব্যানারে। সভার সভাপতিত্ব করেন সুযোগ্য নেতা মাহমুদ রবি চৌধুরী। সভা সঞ্চালন করেন এস এইচ এম তসলিম উদ্দিন। |
| More Details>> |
| জাপানের মন্ত্রিসভায় রদবদল |
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা তার মন্ত্রিসভায় বেশকিছু পরিবর্তন এনেছেন। মন্ত্রিসভার দু’জন মন্ত্রীসহ সভার ৫ সদস্যকে একের পর এক ভুল পদক্ষেপ নেয়া ও স্পর্শকাতর ইস্যুতে নেতিবাচক মন্তব্যের দায়ে বরখাস্ত করেছেন তিনি। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুয়ো ইচিকাওয়ার স্থলাভিষিক্ত হয়েছেন নাওকি তানাকা। কনজুমার অ্যাফেয়ার্সের মন্ত্রী কেনজি ইয়ামাওকার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন জিন মাতসুবারা। |
| More Details>> |
| টোকিওতে বিজয় দিবস ও ব্যাংগল টাইগার এর প্রতিষ্ঠাবার্ষিকী |
|
| More Details>> |
| পরকীয়ায় অনুশোচনা নেই! |
বিশ্বাস ভঙ্গের ব্যাপারটি অনেক পুরোনো। অতি প্রাচীনকালে মানুষ যখন সভ্য হয়নি, তখনো সে নিয়মিত সঙ্গীর বিশ্বাস ভঙ্গ করত। বর্তমানে ‘পরকীয়া’ শব্দটি অনেকের মনে ব্যঞ্জনা সৃষ্টি করলেও এটি কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তিরই ধারাবাহিক রূপ বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। ইনফিডেলিটি বা সম্পর্কের বিশ্বাস ভঙ্গ-সংক্রান্ত একটি ওয়েবসাইটের এক গবেষণায় দাবি করা হয়েছে, অনেক দম্পতি এখন একে অন্যের বিশ্বাস |
| More Details>> |
| দূতাবাসে আন্তর্জাতিক অভিবাস দিবস উদযাপিত হয়েছে |
১৮ই ডিসেম্বর রবিবার ২০১১, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের হল কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
| More Details>> |
| টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাংলাদেশের ৪০তম মহান বিজয় দিবস |
গত ১৬ই ডিসেম্বর শুক্রবার ২০১১,টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাংলাদেশের ৪০তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আর্কিটেক্ট ইয়াফেজ ওসমান প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশীপ সোসাইটির প্রাক্তন সভাপতি এবং জাপান-বাংলাদেশ ডেভেলপমেন্ট অথারিটির কর্ণধার বর্তমান জাপান পার্লামেন্টারীয়ান মিঃ ইশি আকিরা। অনুষ্ঠানের সভাপতি্ব করেন দূতাবাসের চার্চ দ্য এ্যাফেয়ার্স ডঃ জীবন রনজন মজুমদার। |
| More Details>> |
| রাজনৈতিক হত্যাকান্ডের ইতিহাস |
ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক হত্যাকান্ডের ইতিহাস বহু পুরনো। সম্ভবত রাজনীতি শুরুর থেকেই এই হত্যাকান্ডের রেওয়াজ চালু রয়েছে। মোঘল বা তারও আগের আমল থেকে সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে প্রাসাদ ষড়যন্ত্র, বিদ্রোহ-প্রতিবিদ্রোহ এসবের জের ধরে অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন। বৃটিশ শাসনামলেও ইংরেজরা নিজেদের আধিপত্য বজায় রাখতে রাজনৈতিক হত্যাকান্ড সংঘঠিত করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এখনও রাজনৈতিক হত্যাকান্ড অব্যাহত রয়েছে। তবে বদলেছে ধরণ। কখনও রাজনৈতিক হত্যা আবার কখনও গুম। প্রতিপরে ওপর লাঠিসোঁটা, দা-কুড়াল, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে একেবারে হত্যা করে ফেলা হচ্ছে। এখনকার রাজনৈতিক হত্যাকান্ডের শেকড়ে থাকছে অভ্যন্তরীন কোন্দল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ ব্যাক্তি স্বা |
| More Details>> |
| আমার দেখা একজন রাজ্জাক |
আমির হোসেন আমু: আবদুর রাজ্জাকের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৬০ সালে। ছাত্রলীগের একটি বিশেষ কাউন্সিল হয়েছিল ঢাকায়। সেই কাউন্সিলে প্রথম দেখা। পরে তিনি দু’বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তিনি ছাত্রলীগের একজন বলিষ্ঠ কর্মী ও নেতা ছিলেন। প্রথমবার তার সঙ্গে সভাপতি ছিলেন মোজাহারুল হক বাকী, পরের বার ফেরদৌস আহমদ কোরেশী। |
| More Details>> |
| ‘আব্দুর রাজ্জাক কালজয়ী তার মৃত্যু নেই’ |
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিনামেঘে বজ্রপাত বলেই মনে করেন মরহুমের এক সময়ের সহকর্মীরা। তাঁরা বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক, নিরহংকারী, জনদরদী, প্রগতিশীল, অসামপ্রদায়িক দৃষ্টিভঙ্গিসম্পন্ন রাজনীতিবিদ। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু |
| More Details>> |
| ২০ বছরে ১৩ বিয়ে |
আশা। পুরো নাম সুপ্রিয়া ঘোষ ওরফে আফরোজা। লন্ডন প্রবাসী। বিয়ে বিয়ে খেলা করে অর্থ হাতিয়ে নেয়া তার পেশা। কুড়ি বছর বয়সে ১৩টি বিয়ে করেছেন। তবে কারো সঙ্গেই স্থায়ী হননি। চাহিদা মতো |
| More Details>> |
| ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন যারা |
দেশের ৬১টি জেলা পরিষদের প্রশাসক পদে রাজনৈতিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের একজন ছাড়া সকলেই আওয়ামী লীগের দলীয় পদাধিকারী, স্থানীয় পর্যায়ে নেতৃস্থানীয় ব্যক্তি। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে একটি জেলায়ও ছাড় দেয়া হয়নি। ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) অন্তত একটি জেলায় তাদের দলীয় নিয়োগ দেয়ার আবেদন করেছিল। আওয়ামী লীগেরই তীব্র প্রতিযোগিতায় অন্য পার্টির নাম ধোপেই টিকেনি। নিযুক্ত প্রশাসকদের মধ্যে দুইজন মহিলা, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রশাসক পদে নিয়োগের তালিকা অনুমোদন করেছেন। গতকাল বিকালেই স্থানীয় সরকার বিভাগ থেকে এদের নিয়োগ দান সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। গেজেট আকারে তাদের নাম রোববার প্রকাশ করা হবে। |
| More Details>> |
| ভাষাসৈনিক ইমদাদ হোসেনের ইন্তেকাল |
ভাষাসৈনিক ও চিত্রশিল্পী ইমদাদ হোসেন আর নেই। গতকাল সকাল সাড়ে এগারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত ২৩শে অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিনই তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে |
| More Details>> |
| জাতির প্রেরণার প্রতীক সুফিয়া কামালকে স্মরণ |
কবি সুফিয়া কামাল শুধু নারীর জন্যই ভাবেননি, ভেবেছেন মানুষের জন্য। তিনি কখনো খণ্ডিত কোন কাজে যুক্ত হননি। সুফিয়া কামাল জীবন-সংস্কৃতি ও কর্ষিত-সংস্কৃতি দুটিকেই প্রাধান্য দিয়েছেন। কেননা সংস্কৃতিই জীবন। মানুষকে ভালোবেসে, সংস্কৃতিকে প্রেরণা হিসাবে মেনে আর জীবনে বেগম সুফিয়া কামালের প্রেরণাকে লালন করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল পালিত হলো কবির মৃত্যুবার্ষিকী। |
| More Details>> |
| ডেভিড ক্যামেরন শয়তান: মুগাবে |
সমকামীদের অধিকারের প্রতি যেসব দেশ সম্মান দেখায় না, সেসব দেশকে সাহায্য না করার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ কারণে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্যামেরনকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। |
| More Details>> |
| ব্রিটেনে বাংলাদেশি তরুণের কাণ্ড |
স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে যাবার পর ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে বাংলাদেশে ফেরত পাঠানোর হাত থেকে রেহাই পেতে নিজের চেয়ে ২২ বছর বয়স্ক এক মহিলার সঙ্গে ভূয়া বিয়ে করে ধরা পড়েছেন বাংলাদেশী এক তরুণ। |
| More Details>> |
| দিবস’ এলেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতিশ্রদ্ধাশীল হয়ে ওঠে সবাই |
রায়েরবাজার স্মৃতিসৌধ ধুলা-ময়লায় আচ্ছন্ন থাকে সারা বছর স্থানে স্থানে ময়লার স্তূপ। ছড়িয়ে-ছিটিয়ে চলছে বখাটেদের আড্ডা। ধুলা-কাদায় ঢেকে গেছে লাল ইটের পথ। এভাবেই সারাবছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে বুদ্ধিজীবীদের হত্যার স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ। তবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে টনক নড়ে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের। শুরু হয় ছোটাছুটি। সারাবছরের ধুলা-কাদা ধুয়ে ফেলতে সাংঘাতিক ব্যস্ত হয়ে ওঠে সবাই। ঘাসের বেডগুলোতে মরে হলুদ হয়ে |
| More Details>> |
| ভূপেন হাজারিকা: যাযাবর কবি-শিল্পী তিনি |
সত্যি তিনি সময়কে ছুঁয়ে দিয়েছেন বিভিন্নসময়। তার প্রমাণ পাওয়া যায় শরৎ বাবু শীর্ষক এই গানের মধ্যদিয়ে। তিনি গেয়েছিলেন- খোলা চিঠি দিলাম তোমার কাছে/ তোমার গফুর মহেষ এখন/ কোথায় কেমন আছে তুমি জানো না/ হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা/ শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি/ এ চিঠি পাবে কিনা জানি না/ গেল বছর বন্যা হলো এ বছরে খরা ৰেতে ফসল ভাসিয়ে নিলো/ মাঠ শুকিয়ে মরা এক মুঠো ঘাস পায় না মহেষ দুঃখ ঘোচে না/ তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কিনা/ জানি না আমি এ চিঠি পাবে কিনা জানি না/ বর্গিরা আর দেয় না হানা/ নেই তো জমিদার/ তবু কেন এদেশ জুড়ে/ নিত্য হাহাকার জেনেছো দেশ তো স্বাধীন/ আছে ওরা বেশ তোমার গফুর আমিনা আর তোমারই মহেষ/ এক মুঠো ভাত পায় না খেতে গফুর আমিনা/ তুমি জানো |
| More Details>> |
| কুমিল্লা সিটি নির্বাচন: আফজল আনারস, সাক্কু হাঁস |
কুমিল্লা থেকে: প্রতীক বরাদ্দের পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। প্রতীক সংবলিত পোস্টার নিয়ে কর্মী-সমর্থরা এখন ঘরে ঘরে ২৯৫ জন মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে গতকাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পাল্টে গেছে মহানগরীর চিরচেনা দৃশ্যপট। মেয়র আর কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণা ও গণসংযোগ এবং ঘরোয়া বৈঠকে পুরো ভোটের আমেজ এখন নগরীতে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। |
| More Details>> |
| প্রবাসীদের নিয়ে ঈদ প্রীতি মেলা ২০১১ অনুষ্ঠিত |
গত ২৬শে নভেম্বর ২০১১ টোকিও কিতা কু অকাবানে ভিভিও হলে প্রবাসী বাংলাদেশী ব্যাপক উত্সাহ, উদ্দীপনা নানা রকম বাহারি আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কম্যুনিটি জাপানের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ প্রীতি মেলা ২০১১। আয়োজকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে "খুব সল্প সময়ের প্রচারণা সত্বেও আয়োজকদের নিরলস পরিশ্রমের কারণে অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর করতে সক্ষম হন। জাপান প্রবাসী বাংলাদেশ কম্যুনিটির প্রায় সকল সংগঠন এর উপস্থিতি সহ বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহন পুরো অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানকে গিরে সবার মাঝে একটি আন্তরিক সৌহার্দ ভাব ছিল লক্ষ্যনীয়। বাংলাদেশ |
| More Details>> |
| মুক্তিযুদ্ধের স্বপ্ন ধরা দেয়নি |
স্বাধীনতা হচ্ছে রাষ্ট্রে কাঠামোগত বা ব্যবস্থাপনাগত পরিবর্তনের স্বপ্ন। আর আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনা বলছি তখন ![]() আমরা স্বাধীনতার চেতনা থেকে বিশিষ্ট কিছু প্রত্যাশার ইঙ্গিত দেই। মুক্তিযুদ্ধের চেতনা আসলে একটা সমষ্টিগত মুক্তির স্বপ্ন। অর্থাৎ রাষ্ট্রের চরিত্র পরিবর্তন এবং রাষ্ট্রের অভ্যন্তরে যে সমাজ আছে তার মৌলিক পরিবর্তনের স্বপ্ন। দু’বার স্বাধীনতা অর্জন করলেও আমাদের সমাজ ব্যবস্থায় কোন মৌলিক পরিবর্তন আনতে পারিনি। বৃটিশ আমলে যে সমাজ ছিল, যে রকম সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তারা তৈরি করেছিল সেটাই রয়ে |
| More Details>> |
| রাজনৈতিক বিভক্তি যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ছবি নির্মাণ সম্ভব হবে না’ |
স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মাসুদ পারভেজ প্রযোজিত ‘ওরা ১১ জন’-এর পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সর্বাধিক |
| More Details>> |
| পরকীয়ায় ভাঙছে ঘর |
পরকীয়ার কারণে সংসার ভাঙ্গার পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পরকীয়ার জেরে খুন হয়েছেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) অর্থ শাখার পরিচালক আবুল কাশেম (৫০) এবং রাজশাহীতে প্রতিবেশী দুলাভাই-শ্যালিকা আলম প্রমাণিক (৪৫) ও গৃহবধূ শাহারা বেগম (৩৫)। গত কয়েক মাসে দেখা গেছে, কেউ স্ত্রীকে হত্যা করছে আবার স্ত্রী তার পরকীয়া প্রেমিক ও ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করিয়েছেন। পরকীয়ার কারণে গর্ভধারিণী মায়ের সামনে সন্তানকেও খুন করা হয়েছে। পরকীয়ার টানে ভেঙে যাচ্ছে সাজানো সংসার। তছনছ হয়ে যায় সংসার-জীবন। ঘটছে নৃশংস হত্যাকাণ্ড। কেউবা ঘটনার পর নিজেই পুলিশের হাতে ধরা দেন। কেউবা গ্রেফতারের পর অকপটেই স্বীকার করেন নিজের কৃতকর্ম। স্বামী-স্ত্রীর মধ্যে মামলা দায়েরের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় তাদের সন্তানের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়ছে। |
| More Details>> |
| মালয়েশিয়ায় বৈধ হচ্ছেন আড়াই লক্ষ বাংলাদেশি |
মালয়েশিয়ায় অবস্থানরত আড়াই লক্ষাধিক অবৈধ বাংলাদেশী কর্মী শিগগিরই বৈধ হচ্ছেন। বৈধকরণ প্রক্রিয়ার জন্য তাদেরকে স্থানীয় দূতাবাসে আবেদন করে আগামী ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট নিতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম-সংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস। |
| More Details>> |
| ২১ আবাসন কোম্পানির নিবন্ধন স্থগিত |
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২১টি আবাসন কোম্পানির নিবন্ধনের কার্যকারিতা স্থগিত করেছে। এসব কোম্পানি অনুমোদনহীন প্রকল্পের মাধ্যমে রিহ্যাব মেলায় স্টল খুলে ব্যবসা চালিয়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। |
| More Details>> |
| ভিজ্যুয়াল ডিফেন্স ইনকরপোরেশনের প্রতারণা, মন্ত্রীর আপত্তি সত্ত্বেও যেভাবে বিমানবন্দর লিজ |
অভিনব প্রতারণার কৌশলে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর লিজ নেয়ার ফাঁদ পেতেছে কানাডিয়ান কোম্পানি। ভিজ্যুয়াল ডিফেন্স ইনকরপোরেশন (ভিডিআই) নামের ওই কোম্পানি নিজেদের যোগ্যতার বিষয় তুলে ধরে বিমান মন্ত্রণালয়কে চিঠি দেয় নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে তুলে দেয়ার জন্য। চিঠিতে আইএটিএ’র সহযোগী দাবি করে ভিডিআই। ওই চিঠিতে তাদের নিজেদের মনোগ্রামের সঙ্গে আইএটিএ’র মনোগ্রামও জুড়ে দেয় নিজেদির আন্তর্জাতিক ওই সংগঠনের |
| More Details>> |
| চলে গেলেন কবীর চৌধুরী |
চিরনিদ্রায় শায়িত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। গতকাল সন্ধ্যা ৬টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে আসর নামাজের পর বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়াপল্টনে নিজ বাসভবনে মঙ্গলবার ![]() ভোররাতের কোন এক সময় তিনি মৃত্যুবরণ করেন |
| More Details>> |
| জহুর আলীর ফাঁদে ৫০ নারী |
ছেলের চাকরি চাইতে গিয়ে সম্ভ্রম হারানো এক মায়ের অভিযোগে মৌলভীবাজারের ডিবি পুলিশের হাতে আটক জহুর আলীর লালসার শিকার হয়েছেন কমপক্ষে ৫০ নারী। চাকরি দেয়ার নামে ওই নারীদের সম্ভ্রম লুটে নেয় সে। মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন শফিক উদ্দিনের ভাতিজা পরিচয়ে নৈশপ্রহরী হয়েও দাবড়ে বেড়িয়েছে সিভিল সার্জন অফিসসহ হাসপাতালের সব ক’টি দপ্তরে। তার লালসার শিকার ৫০ নারীর মধ্যে ৯ জনকে বিয়ে করলেও ১০-১১ বছর ধরে সংসার করছেন কমলগঞ্জের পৌর এলাকার রামপাশা গ্রামের মরহুম সৈয়দ আলীর মেয়ে শাহানা বেগমকে |
| More Details>> |
| আজ ভয়াল ১২ নভেম্বর।। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে নোয়াখালীর চরাঞ্চলের তিন লাখ মানুষ |
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের আজকের এই দিনে দেশের উপকূলীয় জেলা সমূহে নেমে আসে এক মহাদুর্যোগ। প্রলয়ংঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিরাণ ভূমিতে পরিনত হয় পুরো উপকূলীয় এলাকা। প্রাণহানী ঘটে হাজার হাজার মানুষের। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় ব্যাপক ফসলী জমি, প্রাণী ও বনজ সম্পদের। |
| More Details>> |
| কবীর চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী |
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতার চেতনাদীপ্ত অসামান্য এক কর্মময় জীবনের দৃষ্টান্ত। ৮৮ পেরিয়েও যিনি দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ‘মৃত্যু নিয়ে আমি ভাবি না।’ ঘুমের মধ্যেই শান্তির এক মহা প্রস্থানের পথে চলে গেলেন কবীর চৌধুরী। তাঁর পরিবার থেকে জানানো হয়েছে,রাজধানীর নয়াপল্টনে নিজ বাসভবনে আজ মঙ্গলবার ভোররাতের কোনো একসময় তাঁর মৃত্যু হয়। তবে দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কবীর চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। |
| More Details>> |
| তেজস্ক্রিয়তার মাত্রা নিয়ে সংশয়, পরিস্থিতি আসলে কতটুকু নিরাপদ |
ফুকুশিমা দাইইচি আণবিক বিদ্যুত কেন্দ্রের দুর্ঘটনার পর সরকারি ভাবে তেজস্ক্রিয়তা মোটামুটি নিয়ন্ত্রনে রয়েছে এমন একটি চিত্র তুলে ধরা হচ্ছে। এমনকি ফুকুশিমাতে উত্পাদিত বিভিন্ন খাদ্যদ্রব্য এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে। বড় সংখ্যক ক্ষেত্রেই ফুকুশিমার পণ্য অন্যান্য স্থানের পণ্যর তুলনায় উল্লেখযোগ্য পরিমান সস্তা। ফলে অনেকেই খেয়াল না করে কিনে নেন ফুকুশিমার সবজি। কিন্তু আসলে সেখানকার পণ্য কতটুকু নিরাপদ? |
| More Details>> |
| যুক্তরাষ্ট্রের ভেটোর ঘোষণায় সমালোচনা, বিক্ষোভ |
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীর, রামাল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রাজনীতিক, বিশ্লেষক ও সাধারণ ফিলিস্তিনিরা মার্কি |
| More Details>> |
| ড: মাসুমের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাস বিরোধী সমাবেশ হয়েছে |
ড: জাকির হোসেন মাসুমের উপর দলের কার্য্যনির্বাহী মিটিং চলাকালীন তিনি বক্তব্য দেবার সময় হঠাত করে বিনা অজুহাতে দলের সহসভাপতি এমদাদুল ইসলাম মনির ও তার নেতৃত্বে একদল অতর্কিত হামলা করে তাকে দৈহিকভাবে নির্যাতন করেন. তার উপর এই হামলার প্রতিবাদে গত ২১এই অক্টোবর টোকিও অকাবানে বিবিও হলে বাংলাদেশ কমুনিটি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন. জনাব তসলিম উদ্দিন এর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্তিথ থেকে সন্ত্রাসের বিরুদ্দে বক্তব্য প্রদান করেন |
| More Details>> |
| জলবায়ু পরিবর্তন ঝুঁকির মুখে বাংলাদেশ-ভারত |
জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ ও ভারত। বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে ঢাকা, আদ্দিস আবাবা, ম্যানিলা, কলকাতা ও চট্টগ্রাম। ভারতের তিনটি মেট্রোপলিটন শহর চেন্নাই, মুম্বই ও নয়া দিল্লি রয়েছে শীর্ষ ঝুঁকির তালিকায়। একই সঙ্গে এ ঝুঁকিতে রয়েছে বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ। তাদের বেশির ভাগের বাস আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। তবে উত্তর ইউরোপের ধনী দেশগুলো রয়েছে সবচেয়ে কম ঝুঁকির মুখে। গতকাল প্রকাশিত ঝুঁকি বিশ্লেষণকারী বৃটিশ প্রতিষ্ঠান ম্যাপলক্রোফট এক রিপোর্টে এসব কথা বলেছে। ওই রিপোর্টে ১৯৩টি দেশকে র্যাংকিং করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাতে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের |
| More Details>> |
| উগ্র ইহুদিবাদী ওবামা |
পরিবর্তনের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি যে ভাষণ দিয়েছেন, তা অনেককেই অবাক করেছে। ওই ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে তাঁর অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। ইসরায়েলের জন্য ওবামার এই ‘দরদ’কে অনেকেই উগ্র ইহুদিবাদের সঙ্গে তুলনা করছেন। |
| More Details>> |
| জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদ- বারাক ওবামার ভেটো দেয়ার হুমকি এগিয়ে যাওয়ার প্রত্যয় মাহমুদ আব্বাসের |
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন জানানোর উদ্যোগ থেকে পিছু হটার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বোঝানোর চেষ্টা করেছেন। বুধবার সাধারণ পরিষদের ভাষণ শেষে আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ওবামা এর পাশাপাশি বলেছেন, আব্বাস এ উদ্যোগ থেকে সরে না |
| More Details>> |
| বুশের চেয়েও খারাপ ওবামা |
বেশির ভাগ মার্কিন নাগরিকই মনে করে, প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই কিংবা তার চেয়েও খারাপ। গত শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপে ওবামা সম্পর্কে মার্কিনিদের এমনই মনোভাব পাওয়া গেছে। |
| More Details>> |
| শুধু অশ্রু আর ফুল নয়, প্রতিরোধ ও পরিবর্তন প্রয়োজন |
আমাদের দেশের মতো জবাবদিহিবিহীন, অস্বচ্ছ, আবছা চরিত্রের কর্তৃপক্ষ পৃথিবীতে বিরল। সব দেশে ও সব জাতিতে এক ধরনের স্বচ্ছতা আছে, ভাঙাচোরা কিছু দেশ, যুদ্ধবিধ্বস্ত সমাজ বা উত্তেজনাপ্রবণ রাষ্ট্রগুলো বাদ দিলে সবাই নিয়ম মেনে চলেন। ঘটনা-দুর্ঘটনায় জবাবদিহি করতে বাধ্য সরকার ও প্রশাসন সে দেশগুলোয়, তাঁরাই জনগণের ভরসা। এখন প্রশ্ন করতে হবে, আমরা কোন দলে? আমরা যদি নিজেদের আফগানিস্তান, পাকিস্তান, সিয়েরা লিওন, জিম্বাবুয়ে বা কসোভো মনে করি, তাহলে বিষয় |
| More Details>> |
| ।। ভালোবাসা মানে মানুষের প্রতি মানুষের মায়া অংকন |
‘ভালোবাসা মানে স্বপ্ন ও গান ভালোবাসা মানে কঙ্কন ভালোবাসা মানে মানুষের প্রতি মানুষের মায়া অংকন’ |
| More Details>> |
| নোয়াখালীতে সাংসদ একরামের ‘খলিফার শাসন’ |
নিয়োগ বদলির নিয়ন্ত্রণ করেন বেলালউদ্দিন এলজিইডির দরপত্র শহিদুল্লাহ পাউবো, সওজ, স্বাস্থ্য ও গৃহায়ণের দরপত্র নিয়ন্ত্রণ করেন জিয়া ও জেহান |
| More Details>> |
| পারিবারিক স্থানীয় সরকার’ বনাম রুগ্ণ আ.লীগ |
একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত এই আসনের সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। কিন্তু কবিরহাট উপজেলার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন যাঁরা আছেন, তাঁরা একরামুল করিম চৌধুরীর পরিবারের সদস্য। |
| More Details>> |
| তারা আজও দলিত |
আমাকে ৬ মাস পর পর বাসা বদলাতে হয়। চাকরি পেয়ে বাসা ভাড়া নিয়ে মা-বাবাকে কলোনি থেকে আমার কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়িওয়ালাসহ অন্য ভাড়াটেরা যখন আমাদের পরিচয় জানতে পারেন তখন বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিস দেয়। এখন মা-বাবা কলোনিতে থাকেন। মাঝে মাঝে বাসায় আসেন। রাজধানী শহর ঢাকায় তো তুলনামূলকভাবে শিক্ষিত |
| More Details>> |
| আবারও শেখ হাসিনা সরকারের সমালোচনা |
সংবাদ সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে গেছে। এই অবস্থায় সাময়িকীটি তাদের নতুন সংখ্যায় বাংলাদেশ নিয়ে আরও দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। উভয় প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করা হয়েছে। |
| More Details>> |
| জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বন্ধের ষড়যন্ত্র হচ্ছে: বারভিডা |
জাপানি রিকন্ডিশন গাড়ি আমদানি বন্ধের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারিভডা)। গতকাল বিজয়নগরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারভিডার প্রেসিডেন্ট আবদুল মান্নান চৌধুরী খসরু বলেন |
| More Details>> |
| ২৭ বছর বয়সে ৫৩ বিয়ে! |
কক্সবাজার থেকে: উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবুনিয়া গ্রামের আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭)। এ যুবক এ পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন। তার ইচ্ছে ১০০টি বিয়ে করে রেকর্ড সৃষ্টি করবেন। তার অধিক বিয়ের খবর পেয়ে সমপ্রতি এলাকায় গেলে এক প্রতিক্রিয়ায় বাবুল এ ইচ্ছার কথা জানান। বাবুলের দেয়া তথ্য মতে তার বিবাহিত স্ত্রীরা হলেন |
| More Details>> |
| B CCIJ |
|
| More Details>> |
| লেখা আহবান (প্রবাসে স্বদেশ) |
![]() "প্রবাসে স্বদেশ" জাপানস্থ ত্রি-মাসিক বাংলা পত্রিকার জন্য লেখা আহবান। নিন্মের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা: প্রবাসে স্বদেশ 〒114-0032, Tokyo, Naka Jujo 4-7-5, Japan. Mobile: 090-8562-1402, Fax: 03-5993-2591 |
English Newspapers
Online Radio
Web Portals
Total Visitors







